আমাদের যাত্রা

শুরুটা ছিল খুবই সাধারণ… ২০২২ সাল। একটা স্বপ্ন— মানুষকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখার। তখন ইকোরি ছিল না কোনো বড় ব্র্যান্ড, ছিল শুধু বিশ্বাস আর চেষ্টা। সাধারণ একটি কৌটায় প্রোডাক্ট পাঠানো হতো, কিন্তু সেই কৌটার ভেতরে ছিল আন্তরিকতা। সময় গড়িয়েছে… আর সেই ছোট্ট শুরুটাই আজ এক বিশাল যাত্রা। আমরা উন্নত করেছি প্যাকেজিং, বাড়িয়েছি প্রোডাক্টের গুণগত মান, আর রেখেছি হাইজিন ও কোয়ালিটির প্রতি শতভাগ প্রতিশ্রুতি। এই পথ সহজ ছিল না… মার্কেটে এসেছে অসংখ্য কপি। তবুও— নকল কখনো আসলকে হারাতে পারে না। কারণ ইকোরি শুধু একটি প্রোডাক্ট না— এটা একটি বিশ্বাস। আজ লক্ষ লক্ষ মানুষ ইকোরির উপর ভরসা রাখছে। ইকোরি— একটি আস্থা, একটি প্রতিশ্রুতি, প্রকৃতির সাথে সুস্থ থাকার। ইকোরি— আপনার বিশ্বাসের নাম।